Over 10 years we help companies reach their financial and branding goals. Engitech is a values-driven technology agency dedicated.

Gallery

Contacts

411 University St, Seattle, USA

engitech@oceanthemes.net

+1 -800-456-478-23

🍽️ ফুড বিজনেস ওয়েবসাইট

রেস্টুরেন্ট ব্যবসার জন্য ফেসবুক পেজ যথেষ্ট নয় — কেন একটি ওয়েবসাইট দরকার?

চট্টগ্রামের জিইসি মোড়ের কাছে একটি ছোট কিন্তু সুন্দর রেস্টুরেন্ট ছিল—“Food Corner” (ধরো এই নামটা)।
রেস্টুরেন্টের মালিক ছিলেন তানভীর ভাই। তিনি খুবই পরিশ্রমী একজন মানুষ। নিজের হাতে ব্যবসা দাঁড় করিয়েছেন।

খাবারের মান ভালো, পরিবেশ ভালো, দামও reasonable—সব কিছু ঠিকই ছিল।

ব্যবসা প্রচারের জন্য তিনি একটি ফেসবুক পেজ খুলেছিলেন। সেখানে নিয়মিত পোস্ট দিতেন—
নতুন খাবারের ছবি
special offer
customer review
শুরুতে সব কিছুই ভালো চলছিল।

পোস্টে অনেক লাইক আসত, কমেন্ট আসত, মাঝে মাঝে নতুন কাস্টমারও আসত।
তানভীর ভাই ভাবতেন—
“ফেসবুক পেজ থাকলেই তো ব্যবসা চলে যাচ্ছে, ওয়েবসাইটের দরকার কী?”

📉 কিন্তু সমস্যা শুরু হলো…

সময় যাওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন—
পোস্টের reach কমে যাচ্ছে
আগের মতো engagement নেই
নতুন কাস্টমার আসা কমে গেছে
একদিন তিনি একটি experiment করলেন।
এক সপ্তাহ নিয়মিত পোস্ট দিলেন। কিন্তু তেমন কোনো response পেলেন না।
তিনি হতাশ হয়ে বললেন—
“এত কষ্ট করে পোস্ট দিচ্ছি, কিন্তু মানুষ দেখছেই না!”

🔍 একটি ছোট ঘটনা সবকিছু বদলে দিল

একদিন একটি পরিবার রেস্টুরেন্টে এসে বলল—
“আমরা গুগলে ‘family restaurant in Chittagong’ লিখে খুঁজছিলাম। কিন্তু আপনার রেস্টুরেন্ট তো কোথাও পেলাম না। পরে একজনের কাছ থেকে শুনে এখানে এসেছি।”
এই কথাটা তানভীর ভাইকে নাড়িয়ে দিল।
তিনি বুঝলেন—

👉 তার ব্যবসা শুধু Facebook-এর ভেতরে সীমাবদ্ধ
👉 Google-এ তার কোনো উপস্থিতি নেই
মানে যারা তাকে চেনে না, তারা তাকে খুঁজেই পাচ্ছে না।

🧠 বাস্তব সত্যটা কী?

আজকের দিনে মানুষ কী করে?
Google-এ সার্চ করে
Map দেখে
Menu দেখে
তারপর সিদ্ধান্ত নেয়
যদি তুমি online-এ না থাকো, তাহলে তুমি customer হারাচ্ছো—প্রতিদিন।

💡সমাধান: নিজের ওয়েবসাইট

তানভীর ভাই সিদ্ধান্ত নিলেন—
তিনি একটি ওয়েবসাইট তৈরি করবেন।
তিনি একটি simple কিন্তু professional ওয়েবসাইট বানালেন যেখানে ছিল:
Food Menu
Restaurant Images
Table Booking System
Contact Info
Google Map

🚀 পরিবর্তন শুরু হলো

কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন দেখা গেল।

✔️ Google থেকে নতুন কাস্টমার আসতে শুরু করলো

আগে তানভীর ভাই শুধু ফেসবুকের উপর নির্ভর করতেন। কিন্তু ফেসবুক ব্যবহার করে না এমন হাজারো মানুষ আছে।

ওয়েবসাইট বানানোর পর যখন কেউ Google-এ সার্চ করছে—

  • “restaurant near me”
  • “family restaurant in Chittagong”

তখন তার রেস্টুরেন্টও দেখাচ্ছে।

আগে যেখানে শুধু পরিচিত লোক আসত, এখন সম্পূর্ণ নতুন কাস্টমার আসতে শুরু করলো।

✔️ কাস্টমার আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে আসছে

আগে কাস্টমার রেস্টুরেন্টে এসে মেনু জিজ্ঞেস করত, দাম জিজ্ঞেস করত, তারপর ভাবত।

এখন কী হচ্ছে?

মানুষ আগে ওয়েবসাইটে ঢুকে—

  • মেনু দেখে
  • দাম দেখে
  • ছবি দেখে

তারপর রেস্টুরেন্টে আসে।

মানে তারা already decision নিয়ে আসছে।

👉 এতে sales conversion অনেক বেড়ে যায়।

✔️ ফোন কল কমে গেছে

আগে প্রতিদিন ৫০+ ফোন আসত:

  • “ভাই menu কী?”
  • “price কত?”
  • “location কোথায়?”

এখন এই সব প্রশ্ন ওয়েবসাইটেই আছে।

👉 ফলে staff এর সময় বাঁচছে, কাজ সহজ হচ্ছে।

Author

pothik

Leave a comment